প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ইনস্টিটিউট চত্বরে গতকাল রোববার এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের তত্ত্বাবধায়ক মো. ওমর আলী। প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা। বক্তব্য দেন প্রশিক্ষক আবুল মতিন, প্রশিক্ষণার্থী মো. সাদেকুল ইসলাম, আনিসুজ্জামান প্রমুখ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পঞ্চগড় প্রতিনিধি|