প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গতকাল বুধবার উপজেলা পর্যায়ে আন্তপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা স্থানীয় পাবলিক ক্লাব ও সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় এর আয়োজন করে। এর আগে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ে প্রতিযোগিতা ১৭, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি শেষ হয়। গতকাল সকাল নয়টা থেকে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়ে বেলা আড়াইটা পর্যন্ত চলে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএনও এ বি এম ইফতেখারুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রমুখ। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি|