প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছে। গতকাল শুক্রবার কেটরাহাট উচ্চবিদ্যালয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে এ প্রতিযোগিতা হয়। ওয়ার্ল্ড ভিশন স্পনসরশিপ ব্যবস্থাপনা কর্মসূচির দলনেতা নরেশ মারান্ডি বলেন, প্রতিযোগিতায় প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত তিনটি শ্রেণিতে ২১ জন প্রতিযোগী অংশ নেয়।