প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিশ্ববিদ্যালয়ের সিএসই অনুষদের ডিন আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। শুভেচ্ছা বক্তব্য দেন ডিন বলরাম রায়, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নির্বাহী সদস্য মাহির আহমেদ, রবির আঞ্চলিক ব্যবস্থাপক রাজু আহমেদ প্রমুখ।