প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি মডেল থানার মাঠে গতকাল মঙ্গলবার পুলিশ সুপার আন্ত-উপজেলা কিরাত, হামদ, নাত ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা উদ্বোধন করেন দাউদকান্দি থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া। ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি এই প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতা করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি থানার এসআই রঞ্জন কুমার ঘোষ ও নজরুল ইসলাম প্রমুখ। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন উচ্চবিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।