প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ প্রতিযোগিতার বাছাইপর্ব গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদ পার্কের পুকুরে এ প্রতিযোগিতা হয়। এতে ১৫ জন খুদে সাঁতারুকে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য বাছাই করা হয়। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের প্রধান কোচ সেগুন পার্ক, সহসভাপতি আবদুল মান্নান, বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার এস এম মাহমুদুর রহমান, সদর উপজেলার ইউএনও রবিউল ইসলাম প্রমুখ।