প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা শহরের পৌর পার্কের পুকুরে গতকাল সোমবার সাঁতারু বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা এ প্রতিযোগিতার আয়োজন করে। বেলা ১১টায় জেলা প্রশাসক মো. আবদুস সামাদ এর উদ্বোধন করেন। এর আগে শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ মাসুদ জাহাঙ্গীর কবির। বক্তব্য দেন পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম, সাঁতারের প্রধান কোচ তেগুন পার্ক, সুইমিং ফেডারেশনের সহসভাপতি আবদুল মান্নান, নৌবাহিনীর কমান্ডার মাহমুদুর রহমান, এম নাঈমুল হক, নাহিদ হাসান, জেলা সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক আরিফ মিয়া প্রমুখ।