প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় সদর উপজেলা পরিষদের পুকুরে গতকাল বুধবার সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদুল আলম প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও নৌবাহিনী যৌথ উদ্যোগে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহমদ। নৌবাহিনীর কমান্ডার এস এম মাহমুদুর রহমান, লে. কমান্ডার এম নাঈমুল হক, এম নাহিদ হাসান, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সহভাপতি আবদুল মান্নান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সায়খুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।