প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড ট্রাস্ট (ব্লাস্ট) পরিচালিত রাজশাহী ল ক্লিনিকের উদ্যোগে গতকাল রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যারিস্টার সালমা সোবহান মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এর উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন বিশ্বজিৎ চন্দ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউআইটিএস ও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রানার্স আপ হয়।  রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।