প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের পাঠানটুলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ‘প্রথম আমির খান স্মৃতি দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা’র উদ্বোধন করা হয়েছে। শনিবার রাতে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) ফয়সল মাহমুদ প্রতিযোগিতার উদ্বোধন করেন। পাঠানটুলা সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা আবদুর রাজ্জাক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এলাকার মুরব্বি ফজলুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর মো. ইলিয়াছুর রহমান ইলিয়াছ, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর মোচ্ছা. রেবেকা বেগম ও শিক্ষানুরাগী সিরাজ খান।