প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে গতকাল মঙ্গলবার জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে দিনব্যাপী এ প্রতিযোগিতায় ১১টি উপজেলার প্রতিযোগীরা অংশ নেয়। এতে জেলা শিশুবিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ সভাপতিত্ব করেন। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। এ ছাড়া বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেন, জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক দেবদাস চৌধুরী রঞ্জন, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, রোভার স্কাউটসের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন প্রমুখ। বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।