প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসের খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল ও উন্মেষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ আলমগীর। খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের প্রধান শিক্ষক টি এম ছানাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. আক্কাস উদ্দিন পাঠান, আকবর হোসেন সরদার, মোছা রাজিয়া সুলতানা প্রমুখ।