প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়ায় আন্তপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায় গতকাল মঙ্গলবার ডিমশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ইউএনও শাহেদ পারভেজের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। এতে প্রধান শিক্ষক নূরে আলম ছিদ্দিকী ও শিক্ষিকা লিপি আরার পরিচালনায় বক্তব্য দেন আবদুল গণি মণ্ডল, ফজলুল হক, এম জি এম সারোয়ার হোসেন, আবু আবদুল্লাহ, হাফিজার রহমান, আবদুল লতিফ, বেলাল হোসেন প্রমুখ।