প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরস্বতী পূজা উপলক্ষে নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিহারকোল বাজারের সনাতন সংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে আরতি, উলুধ্বনি, শঙ্খধ্বনি, সাধারণ জ্ঞান, প্রদীপ প্রজ্বালনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিদ্যুৎ মুখার্জির সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সুকুমার মুখার্জি, পুলক কুমার রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমুখ।