প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা ক্লাবের শতবর্ষপূর্তি উপলক্ষে শীতকালীন পিঠা তৈরি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আগামীকাল রোববারের মধ্যে ক্লাব সদস্যদের সহধর্মিণীদের নাম জমা দিতে হবে। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ওই দিন বেলা তিনটায় ক্লাব প্রাঙ্গণে এ প্রতিযোগিতা হবে। এতে আধা ঘণ্টার মধ্যে প্রতিযোগীদের খোলা পিঠা, ভাপা পিঠা ও পাটিসাপটার যেকোনো একটি পিঠা তৈরি করতে হবে। পিঠা পরিবেশন ও স্বাদের ওপর ভিত্তি করে পুরস্কার দেওয়া হবে। ক্লাবের আপ্যায়ন সম্পাদক কাজী রেজাউল করিম বলেন, পিঠা তৈরির উপকরণ ক্লাব কর্তৃপক্ষ সরবরাহ করবে। ১৯১৭ সালে কুমিল্লা ক্লাব প্রতিষ্ঠা হয়।