প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে গতকাল বিকেলে সুনামগঞ্জ শহরে চিত্রাঙ্কন, শুদ্ধ পঠন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা হয়েছে। প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের উদ্যোগে পাঠাগার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন পাঠাগারের সাধারণ সম্পাদক সালেহ্ আহমদ, সহসাধারণ সম্পাদক শেরেনূর আলী, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শীলা রায়, লেখক সুখেন্দু সেন প্রমুখ। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।