প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে গতকাল সোমবার দুপুরে ছবি আঁকা, সুন্দর হাতের লেখা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এতে স্কুল ও কলেজের ১২০ জন শিক্ষার্থী অংশ নেয়। উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধন করেন ঈশ্বরদীর ইউএনও শাকিল মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম প্রমুখ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।