প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদীচী শিল্পীগোষ্ঠী আগামী ৩ মার্চ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সত্যেন সেন গণসংগীত উৎসব’ উপলক্ষে জাতীয় গণসংগীত প্রতিযোগিতার আয়োজন করেছে। গতকাল সংগঠনটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চারটি বিভাগে বয়সভিত্তিক এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ‘ক’ বিভাগে একক অনূর্ধ্ব ১২ বছর, ‘খ’ বিভাগে একক অনূর্ধ্ব ১৮ বছর, ‘গ’ বিভাগে একক ১৮ বছরের ঊর্ধ্বে ও ‘ঘ’ বিভাগে দলীয় (কমপক্ষে পাঁচজন) প্রতিযোগিতা হবে। এতে গণজাগরণমূলক, শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের অধিকার, সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে গানকে গণসংগীত হিসেবে বিবেচনা করা হবে এবং সাম্প্রদায়িক হামলা, ক্ষুদ্র জাতিসত্তার জনগোষ্ঠীর ওপর হামলা এবং সুন্দরবনের প্রাণ-প্রকৃতি রক্ষা-সম্পর্কিত গানগুলোকে প্রতিযোগিতায় উৎসাহিত করা হবে।