প্রতিযোগিতা...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক প্রতিযোগিতা। জেলা শিল্পকলা একাডেমীতে এ প্রতিযোগিতার আয়োজন করছে বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণাকেন্দ্র। প্রতিযোগিতায় আন্তবিদ্যালয় বিতর্ক, আন্তবিদ্যালয় কুইজ, পোস্টার, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, আলোকচিত্র ও নতুন ভাবনা সৃষ্টিসহ (আইডিয়া জেনারেশন) ছয়টি ইভেন্ট থাকবে। গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবে বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণাকেন্দ্র আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।