প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সুস্থ দেহ সুন্দর মন’ স্লোগান নিয়ে আজ শনিবার কুমিল্লায় শুরু হচ্ছে দুই দিনের আন্তকলেজ ব্যাডমিন্টন ও ভলিবল প্রতিযোগিতা। কুমিল্লা শিক্ষা বোর্ডের উদ্যোগে সকাল সাড়ে নয়টায় জেলা জিমনেসিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কুন্ডু গোপী দাস। উদ্বোধনী দিনে ব্যাডমিন্টন প্রতিযোগিতা হবে। কাল রোববার কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজে হবে ভলিবল প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বোর্ডের অধিভুক্ত ৬টি জেলার ৪০টি কলেজের শিক্ষার্থীরা অংশ নেবে। বোর্ড চেয়ারম্যান মো. আবদুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।