প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল মঙ্গলবার জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে রংপুরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ বিজয়ীদের মেডেল পরিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি তুহিন ওয়াদুদ, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী প্রমুখ।