প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইসিটি বিভাগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় খেলার মাঠে সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মতিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন পিনাকী দে, রেজিস্ট্রার মোহা. তৌহিদুল ইসলাম প্রমুখ। কুইজ ও প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেয়।