প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের নিকলী উপজেলার ভাটিবরাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। সকালে ওই বিদ্যালয়ের খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাওলা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান হাবীব, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের, সিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল হক প্রমুখ। পরে ৪৮ ইভেন্টের খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।