প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় খান সাহেব আবদুল মজিদ জোমাদ্দার কিন্ডারগার্টেন বিদ্যালয়ে চার দিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মনিরুল হক জোমাদ্দার, ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, বিদ্যালয়ের অধ্যক্ষ এম এ ফারুক মিয়া উপস্থিত ছিলেন। শুক্রবার বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।