প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী অজিত রায় স্মৃতি পুরস্কার প্রবর্তন করেছে অভ্যুদয় সংগীত অঙ্গন। এর অংশ হিসেবে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো নবীন শিল্পীদের রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা। গতকাল শুক্রবার সকালে থিয়েটার ইনস্টিটিউট গ্যালারিতে প্রতিযোগিতার উদ্বোধন করেন সংগীতজ্ঞ মিহির নন্দী। প্রতিযোগিতায় বিচারক ছিলেন রবীন্দ্রসংগীত শিল্পী মহাদেব ঘোষ ও এ টি এম জাহাঙ্গীর। অতিথিরা বলেন, নবীন শিল্পীদের রবীন্দ্রচর্চার পাশাপাশি বড় শিল্পীদের জীবনীও জানা জরুরি। নিয়মিত সংগীতচর্চা মানুষের মনকে প্রফুল্ল করে। প্রতিযোগিতায় ২৪ জন প্রতিযোগী অংশ নেন। তাঁদের মধ্যে রবীন্দ্রনাথ রায় অনন্য মানের এবং সমাপ্তি বড়ুয়া ও রাইসা হাসিন চৌধুরী উত্তম মানের স্বীকৃতি অর্জন করেন।