প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভাষা ও সাহিত্য; বিজ্ঞান, গণিত ও কম্পিউটার; বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ—এই চারটি বিষয়ে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় উপজেলার ১৬টি মাধ্যমিক ও উচ্চবিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। বিকেলে ১২ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইসরাতের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান। এতে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, প্রভাষক জামিল ফোরকান, শফিকুল ইসলাম প্রমুখ।