প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরে জাতীয় স্কুল হকির রংপুর বিভাগীয় প্রতিযোগিতা-২০১৫ গতকাল রোববার থেকে শুরু হয়েছে। সকাল ১০টায় দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সহযোগিতায় দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা এ প্রতিযোগিতার আয়োজন করে। জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, পুলিশ সুপার মো. রুহুল আমিন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক রাজশাহী অঞ্চলের প্রধান মো. জাহাঙ্গীর আলম। জাতীয় স্কুল হকি প্রতিযোগিতায় রংপুর বিভাগের আটটি জেলার মোট ১৩টি স্কুল অংশগ্রহণ করছে।