প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়ং টাইগার জাতীয় ক্রিকেট অনূর্ধ্ব-১৬ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় পঞ্চগড় পৌর আদর্শ উচ্চবিদ্যালয় ৯ উইকেটে কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনকে হারিয়েছে। গতকাল সোমবার পঞ্চগড় মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাট করতে নেমে কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন ১৯.১ ওভারে সব কটি উইকেট হারিয়ে ৬৭ রান করে। জবাবে পৌর আদর্শ উচ্চবিদ্যালয় ৭.৫ ওভারে ১ উইকেটে ৭১ রান করে। বিজয়ী দলের বাবলা ম্যাচসেরা নির্বাচিত হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে ক্রীড়া সংস্থার সহসভাপতি মির্জা নাজমুল ইসলাম এ খেলার উদ্বোধন করেন।
পঞ্চগড় প্রতিনিধি