প্রতিযোগিতা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চ্যান্সেলর কাপ ফুটবল ও উপাচার্য কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে উপাচার্য ফারজানা ইসলাম বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় সহ-উপাচার্য আবুল হোসেন, কোষাধ্যক্ষ আবুল খায়ের, শারীরিক শিক্ষা কার্যালয়ের পরিচালক সিফাতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। সাতটি হলের ছাত্ররা ফুটবল ও পাঁচটি হলের ছাত্রীরা হ্যান্ডবল প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।