প্রতিযোগিতা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। সরকারি কে জি ইউনিয়ন উচ্চবিদ্যালয় মাঠে এর উদ্বোধন করা হয়। গতকাল সোমবার সকালে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় প্রমুখ।