প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয় সুইমিংপুলে গতকাল শনিবার ২৪তম বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা ২০১৬ শুরু হয়েছে। সকাল সাড়ে আটটায় দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান। প্রতিযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। গতকাল সাঁতারের আটটি ও ওয়াটার পোলোর দুটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। আজ সাঁতারের নয়টি ও ওয়াটার পোলোর একটি ইভেন্টের প্রতিযোগিতা হবে।