প্রতিযোগিতা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল শুক্রবার থেকে আন্তঅনুষদ হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ-সংলগ্ন মাঠে কবুতর উড়িয়ে খেলার উদ্বোধন করেন উপাচার্য মো. আলী আকবর। এ সময় ছাত্রবিষয়ক উপদেষ্টা সচ্চিদানন্দ দাস চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক মো. আবুল কালাম আজাদ। প্রতিযোগিতায় ছয়টি অনুষদ থেকে ছাত্রদের ছয়টি ও ছাত্রীদের চারটি দল অংশ নিচ্ছে। এই প্রতিযোগিতা ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে।