প্রতিযোগিতা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে বাংলাদেশ ডিবেট ফেডারেশনের (বিডিএফ) দুই দিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা গতকাল শনিবার শেষ হয়েছে। চাঁদপুর সরকারি কলেজের রাজু ভবনে অনুষ্ঠিত স্কুল পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ পর্যায়ে চাঁদপুর সরকারি কলেজ। গত শুক্রবার সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত। এ সময় উপস্থিত ছিলেন বিডিএফের সহসভাপতি ইবনে আজম সাব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুল বান্না প্রমুখ। এতে ৪৮ জন শিক্ষার্থী অংশ নেয়।