প্রতিযোগিতা সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়ে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম শাহাদত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফরহাদ আলী, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মানিক চন্দ্র গোস্বামী প্রমুখ।