প্রতিযোগিতার প্রাথমিক বাছাই সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর আঞ্চলিক প্রকাশনা আলোকিত চট্টগ্রামের আয়োজনে নূরজাহান-আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতা-২০১১-এর প্রাথমিক বাছাইপর্ব গতকাল বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। শিশু-কিশোর থেকে শুরু করে বড়দের পোশাকের ১৩টি বিভাগে বাছাই অনুষ্ঠিত হয়।প্রাথমিক বাছাই-প্রক্রিয়ায় বিচারক ছিলেন ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী, আইভি হাসান, শিমুল খালেদ, শ্যামলী চৌধুরী ও এইচ এম ইলিয়াস। আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতার মূল বাছাই ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে ২৭ জুলাই।