প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ২৬ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৭’। ওই তিন দিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা মেলার পাশাপাশি উদ্ভাবনীমূলক প্রকল্প তৈরি এবং গবেষণাকে উৎসাহিত করতে ‘Solve-A-Thon 2017’ (উদ্ভাবকের খোঁজে) প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় উদ্ভাবনী ধারণাপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২০ জানুয়ারি। খুলনা আঞ্চলিক তথ্য কার্যালয় থেকে পাঠানো এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী ব্যক্তিদের নির্ধারিত সময়ের মধ্যে ilab.gov.bd/a2i.pmo.gov.bd-তে প্রকল্প দাখিল করতে বলা হয়েছে।