প্রতিযোগিতায় সেরা হাবিবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলার হাবিবা তাসলিন দুর্নীতি প্রতিরোধবিষয়ক রচনা প্রতিযোগিতায় সারা দেশে প্রথম হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আয়োজন করে। হাবিবা ‘ক’ বিভাগে (ষষ্ঠ শ্রেণি-অষ্টম শ্রেণি) প্রথম স্থান অধিকার করে। দুদকের পরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) মো. মনিরুজ্জামানের সই করা চিঠি থেকে এ খবর পাওয়া গেছে। আগামী ১ এপ্রিল রাজধানীতে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে পুরস্কার ও সনদ দেওয়া হবে। হাবিবা তাসলিন সখীপুর পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তাঁর বাবা মুহম্মদ হাবিবুল্লাহ সখীপুর আবাসিক মহিলা কলেজের সহকারী অধ্যাপক। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি