প্রতিরক্ষা ক্রয় নীতিমালা যুগোপযোগী করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিরক্ষাবিষয়ক ক্রয় নীতিমালা যুগোপযোগী করার সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।গতকাল সোমবার সংসদ সচিবালয়ে কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।কমিটির সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে সভায় সদস্য মুজিবুল হক, মোহাম্মদ রফিকুল ইসলাম ও মঞ্জুর কাদের কোরাইশী এবং তিন বাহিনীর প্রধান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব খোন্দকার মো. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠকে প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের (ডিজিডিপি) কর্মকাণ্ডের ওপর একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ নিয়ে কমিটির সদস্যরা বিস্তারিত আলোচনা শেষে প্রতিরক্ষা ক্রয় নীতিমালাকে আরও যুগোপযোগী করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের কাছে সুপারিশ করেন।সভায় ব্রিটিশ আমল থেকে প্রচলিত প্রতিরক্ষাবিষয়ক ক্রয় নীতিমালাকে (ডিপি-৩৫) জাতীয় সংসদের মাধ্যমে একটি আইনি প্রক্রিয়ায় আনার সুপারিশ করা হয়।সভায় জানানো হয়, জাতিসংঘ শান্তি মিশনে সেনা পাঠানো দেশগুলোর মধ্যে বাংলাদেশ প্রথম স্থানে অবস্থান করছে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর আট হাজার ৮৮৭ জন সদস্য ১০টি দেশের ১১টি মিশনে নিয়োজিত রয়েছে। এ সময় জাতিসংঘ শান্তি মিশনে কর্মরত সেনা সদস্যদের কর্মতৎপরতা পর্যবেক্ষণের জন্য সংসদীয় কমিটির লাইবেরিয়া ও সুদান সফরের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।এ ছাড়া বিভিন্ন কারণে ক্ষুব্ধ সামরিক কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে পাওয়া আবেদনের বিষয়েও সভায় আলোচনা হয়।