প্রতিরোধ দিবস পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখা মহান শিক্ষা দিবসের চেতনায় আন্তর্জাতিক শিক্ষা বাণিজ্য প্রতিরোধ দিবস পালন করেছে। সংগঠনটি এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার মিছিল ও সমাবেশ করেছে। মৌলভীবাজার সরকারি কলেজ থেকে মিছিল শুরু হয়ে মৌলভীবাজার শহরের চৌমোহনায় সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক মিটন দেবনাথের সভাপতিত্বে ও সদস্য বিপাশা দাশগুপ্তের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) শ্রীমঙ্গল উপজেলা শাখার সমন্বয়ক আবুল হাসান, ছাত্রফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক কৌশিক দে ও সংগঠক রেহনোমা রুবাইয়াত।