প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে গতকাল ১৯ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতাকামী বাঙালিদের প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন শহীদদের কবর জিয়ারত, আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করে। ১৯৭১ সালের এই দিনে আউটপাড়া এলাকায় পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামে প্রথম শহীদ হন হুরমত। তাঁর স্মরণে সকালে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মুক্তিযুদ্ধের সময় গাজীপুরের শহীদদের মধ্যে আরও দুজনের নাম উল্লেখযোগ্য। তাঁরা হলেন নেয়ামত ও মনু মিয়া। মন্ত্রী তাঁদেরও কবর জিয়ারত করেন।