প্রতিরোধ দিবস পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শিশুশ্রমকে না বলুন, মানসম্মত শিক্ষাকে হ্যাঁ বলুন’ প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ইলিয়াস মেহেদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদুল আলম।