প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ স্লোগান নিয়ে গতকাল বুধবার জেলা শিল্পকলা একাডেমির সামনে মানববন্ধন হয়। মানববন্ধন শেষে শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে শিল্পকলা একাডেমির সামনে এসে শেষ হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফজলে আজিম, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ মীর মাহফুজুল হক, সিভিল সার্জন শহিদুল ইসলাম, দুদকের উপপরিচালক মোজাহার আলী সরদার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল বাসার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-নূর ইসলাম সায়েম প্রমুখ।