প্রতিরোধে মায়েরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাল্যবিবাহ প্রতিরোধে মায়েদের ভূমিকাকে কাজে লাগাতে এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে মায়েদের সচেতন করার লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার তিতারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সভার আয়োজন করা হয়। গতকাল সোমবার ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি শ্যামল চন্দ্র দাস। বক্তব্য দেন প্রধান শিক্ষক শর্বরী রায়, ব্যবস্থাপনা কমিটির সদস্য বাবুল ঘোষ প্রমুখ।