প্রতিরোধ দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল ১৭তম খুনি ও ধর্ষক প্রতিরোধ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদ ও জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট।
সকালে সমাজবিজ্ঞান অনুষদের সামনে পথনাটক চক্রব্যূহ প্রদর্শন করে জাহাঙ্গীরনগর থিয়েটার। এ ছাড়া প্রতিবাদী গান ও কবিতা পাঠের আয়োজন করেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। বেলা সাড়ে ১১টায় খুন ও ধর্ষণবিরোধী মিছিল বের হয়। কর্মীরা গত পয়লা বৈশাখে ছাত্রী নিপীড়নের ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করারও দাবি জানিয়েছেন।