প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে জলাতঙ্ক রোগ প্রতিরোধে টিকাদান-বিষয়ক অবহিতকরণ সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলনকক্ষে গতকাল বিকেলে এ সভা হয়। সদরের ১৫ ইউনিয়ন ও ১টি পৌরসভায় জলাতঙ্ক প্রতিরোধে ওই রোগের জীবাণু বহনকারী কুকুরকে টিকাদান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ওই সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সিভিল সার্জন আবদুর রশীদ। বক্তব্য দেন পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীর রোগ নিয়ন্ত্রণ শাখার উপপরিচালক আবদুস সবুর, উপকর্মসূচি ব্যবস্থাপক স ম গোলাম কায়সার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহজালাল খন্দকার প্রমুখ।