প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, ২০০৮ সালে বন্ধ হয়ে যাওয়া ‘দিনাজপুর টেক্সটাইল মিলের’ জায়গায় বিকল্প শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় সদর উপজেলার দশমাইল সদরপুরে দিনাজপুর টেক্সটাইল মিল প্রাঙ্গণে বন্ধ হয়ে যাওয়া শিল্পটির বেকার হয়ে পড়া ৯২৭ জন কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের মধ্যে ভবিষ্য তহবিলের সুদের অর্থের চেক বিতরণকালে তিনি ওই প্রতিশ্রুতি দেন। ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত মিলটি ২০০৮ সালে বন্ধ ঘোষণা করা হয়।