প্রতিশ্রুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার প্রতিশ্রুতি দিয়েছেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন।
গতকাল শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নবাব ফয়জুন্নেছা ছাত্রীনিবাসের বর্ধিত অংশের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এ কথা বলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে কলেজের অধ্যক্ষ মো. আবদুর রশীদ, উপাধ্যক্ষ মো. আবু তাহের, ছাত্রীনিবাসটির তত্ত্বাবধায়ক মিতা সফিনাজ প্রমুখ উপস্থিত ছিলেন।