প্রতিষেধক না থাকায় মারা গেল শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীর প্রতিষেধক না থাকায় প্রাণ হারাল তিন বছরের শিশু প্রিয়া৷ গত বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় এ ঘটনা ঘটে৷
প্রিয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রামের কৃষক আমিনুর রহমানের একমাত্র সন্তান৷
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুরে প্রিয়া রান্না ঘরে বসে ছিল৷ এ সময় একটি সাপ তার ডান হাতে কয়েক বার দংশন করে৷ প্রিয়ার কান্না শুনে ছুটে আসে তার মা৷
গোপালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খান সাইফুল ইসলাম বলেন, প্রিয়াকে হাসপাতালে চিকিৎসা করাতে না পেরে স্থানীয় এক ওঝার কাছে নেওয়া হয়৷ তাতেও শেষ রক্ষা হয়নি৷ বিকেলে প্রিয়ার মৃত্যু হয়৷
আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, ‘আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীর কোনো প্রতিষেধক নেই৷ এ জন্য আমরা সাপে কাটা রোগীদের চিকিৎসা করতে পারি না৷’