যশোরের কেশবপুরের ৭২ বছরের পুরোনো ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কেশবপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এবং এখানকার সাবেক শিক্ষকদের গত শুক্রবার সংবর্ধনা দেওয়া হয়েছে৷
শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি শ্যামল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুির কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী৷ এতে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক৷ অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যশোর জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অমিরুল আলম খান, পুলিশ সুপার অানিসুর রহমান, উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, পৌর মেয়র আবদুস সামাদ বিশ্বাস প্রমুখ৷
১৯৪২ সালে প্রতিষ্ঠার পর এবারই প্রথম শিক্ষাপ্রতিষ্ঠানটির ১২ জন প্রতিষ্ঠাকালীন সদস্য এবং অবসরপ্রাপ্ত ৫২ শিক্ষককে সংবর্ধনা দেওয়া হলো৷ এর আগে প্রতিষ্ঠানটির মিলনায়তনের পাশে প্রয়াত শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেকের পূর্ণাঙ্গ ভাস্কর্য উদ্বোধন করা হয়৷ সব শেষে ক্লোজআপ তারকা মেহেদি হাসান ও সরণ সংগীত পরিবেশন করেন৷