প্রতিষ্ঠানের অবহেলায় পরীক্ষা দেওয়া হলো না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাপ্রতিষ্ঠানের অবহেলার কারণে দাখিল পরীক্ষা দিতে পারেনি ফাহমিদা আক্তার নামের এক মাদ্রাসা-শিক্ষার্থী। সে সিলেটের বিয়ানীবাজার সিনিয়র ফাজিল মাসাদ্রার দাখিল পরীক্ষার্থী।জানা যায়, বড়লেখা ইটাউরি মহিলা মাদ্রাসা থেকে ২০০৯ সালের ২১ এপ্রিল মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুমোদন করা বদলি সনদ নিয়ে ফাহমিদা আক্তার বিয়ানীবাজার সিনিয়র ফাজিল মাদ্রাসায় ভর্তি হয়। এবার সে দাখিল পরীক্ষার্থী ছিল। নির্ধারিত সময়ে এ প্রতিষ্ঠানের সবার প্রবেশপত্র এলেও ফাহমিদার প্রবেশপত্রটি আসেনি। মাদ্রাসা কর্তৃপক্ষ পরীক্ষার আগে প্রবেশপত্র আসবে বলে তাকে জানায়। তার রেজিস্ট্রেশন নম্বর ৭৫২৭৮৮ এবং শিক্ষাবর্ষ ২০০৮-০৯।ফাহমিদার বড় ভাই ময়নুল ইসলাম বলেন, ‘মাদ্রাসার করণিক আবদুল্লাহ একটু সমস্যার কারণে প্রবেশপত্র যথাসময়ে আসেনি বলে জানান। তিনি গত ২০ জানুয়ারি প্রবেশপত্র বোর্ডে গিয়ে আনতে হবে এবং এতে কিছু খরচ লাগবে জানালে আমি তাঁকে ৫০০ টাকা দিই। ২২ জানুয়ারি প্রবেশপত্র দেওয়ার কথা থাকলেও ২৪ জানুয়ারি পর্যন্ত প্রবেশপত্র মাদ্রাসায় আসেনি। ৩১ জানুয়ারি প্রবেশপত্র আনার জন্য মাদ্রাসায় গেলে করণিক আবদুল্লাহ ও উপাধ্যক্ষ মুসা আহমদ জানান প্রবেশপত্র আসেনি।’ তিনি বিষয়টি লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন।এ বিষয়ে মাদ্রাসার করণিক আবদুল্লাহ জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিনি এখন সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাই কথা বলতে পারবেন না। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘মেয়েটি অনিয়মিত ছিল, কিন্তু ভুলক্রমে আমরা নিয়মিতদের তালিকায় তার নাম দিয়ে দিই। এতে সমস্যার সৃষ্টি হয়। পরে মাদ্রাসা শিক্ষা বোর্ডে একাধিকবার যোগাযোগ করেও জটিলতা নিরসন করা সম্ভব হয়নি।’বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত কুমার দে বলেন, ‘পরীক্ষার কেন্দ্র পরিদর্শনকালে এ রকম ঘটনা কেউ আমাকে জানায়নি। এখন সিলেটে রয়েছি, সে রকম কিছু ঘটে থাকলে খোঁজ নিয়ে দেখব।’